সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক তার গ্রাহকদের জন্য ৬০টির বেশি নতুন অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম যোগ করতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ছবি, ভ্রমণ ও ফ্যাশন পরস্পরের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার প্রোগ্রাম। এ ছাড়া রয়েছে টিকিটমাস্টার, চলচ্চিত্র পর্যালোচনা সাইট রটেন টমেটোস ও ফুডস্পটিং। ফেসবুকের সদস্যরা ইতিমধ্যে তাদের প্রোফাইল থেকে বন্ধুদের সঙ্গে গান এবং সংবাদ নিবন্ধ আদান-প্রদান করতে পারছে।
ফেসবুক বলছে, নতুন অ্যাপ্লিকেশনগুলো খুবই তার্যাপর্যপূর্ণ। এসব থেকে ফেসবুক ব্যবহারকারীরা উপকৃত হওয়ার পাশাপাশি আনন্দও পাবে। তথ্যপ্রযুক্তি পর্যবেক্ষকেরা বলছেন, এসব অ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্রাহকেরা কোনো ধরনের বাধাবিঘ্ন ছাড়াই একে অপরের সঙ্গে শেয়ার করতে পারবে। কোনো ব্যবহারকারী অ্যাপ্লিকেশনগুলোরজন্য সাইনআপ করলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার ফেসবুকে কাজ করা শুরু করবে। ব্যবহারকারীরা যাতে আরও অনেক বেশি সময় ফেসবুকে কাটায়, সে জন্য ফেসবুক এসব অ্যাপ্লিকেশন চালু করছে। এতে ব্যয় হচ্ছে ১০ হাজার কোটি ডলার। ফেসবুকের প্ল্যাটফর্ম প্রোডাক্টস বিভাগের পরিচালক কার্ল এসজোগ্রিন বলেন, ‘আমরা চাই গ্রাহকদের জন্য আরও হাজার হাজার অ্যাপ্লিকেশন চালু করতে। শিগগিরই তা করা হবে। তবে এসব অ্যাপ্লিকেশন চালুর ফলে ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা বা নিরাপত্তা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও আমরানজর রাখব।
Category Archives: ইন্টারনেট
ফেসবুকে আসছে ৬০টির বেশি নতুন প্রোগ্রাম
সিমবিয়ান বাদ, সবখানেই ‘বেল’ আনছে নকিয়া
ফিনিশ মোবাইল জায়ান্ট নকিয়া তাদের দীর্ঘদিনের অপারেটিং সিস্টেম সিমবিয়ান থেকে পুরোপুরি সরে যাচ্ছে। সিমবিয়ান অপারেটিং সিস্টেমের পুরোনো মোবাইলে ‘বেল’ অপারেটিং সিস্টেম আপডেট করার ঘোষণা দিয়েছে নকিয়া। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
নকিয়া সম্প্রতি একটি ব্লগ পোস্টে জানিয়েছে, নকিয়া সিমবিয়ান অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণের নাম হবে ‘নকিয়া বেল’। তবে, নাম পরিবর্তনের কারণ জানাতে নকিয়া মুখ খোলেনি।
২০১২ সালের ফেব্রুয়ারি মাস থেকে সিমবিয়ান প্ল্যাটফর্মের সব মোবাইল ফোনেই ‘নকিয়া বেল’ অপারেটিং সিস্টেম চালু করার পরিকল্পনাকরেছে নকিয়া।
নকিয়া কর্তৃপক্ষ ‘সিমবিয়ান’ শব্দটিকেও ছেড়ে দিচ্ছে। আগে নতুন এ অপারেটিং সিস্টেমটির নাম ‘সিমবিয়ান বেল’ রাখার সিদ্ধান্ত নিলেও এখন নাম পাল্টে ‘নকিয়া বেল’ রাখার কথা জানিয়েছে।
নকিয়া এন৮, নকিয়া ই৭, নকিয়া ই৬, নকিয়া এক্স৭, নকিয়া সি৬-০১, নকিয়া সি৭ এবং নকিয়া অরো মডেলের স্মার্টফোনগুলোতে পুরোনো সিমবিয়ান অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। এ ছাড়াও সিমবিয়ান বেলচালিত নকিয়া ৭০১, নকিয়া ৭০০ এবং নকিয়া ৬০৩ মোবাইল ফোনগুলো আপডেট করা হবে।
‘নকিয়া বেল’ অপারেটিং সিস্টেমে ফিচার হিসেবে থাকবেইনফরমেটিভ লক স্ক্রিন, হোম স্ক্রিন উইজেড যাতে কাস্টমাইজড বিভিন্ন অপশন এবংনতুন অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে নকিয়া অভি মোবাইল সার্ভিস প্লাটফর্মটিও ছেড়ে দেবার ঘোষণা দিয়েছে।
প্রযুক্তিবিশ্লেষকরা বলছেন, নকিয়া তার নিজস্ব নামের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন প্ল্যাটফর্মগুলো ছেড়ে দিচ্ছে