ন্যানোপ্রযুক্তি পদার্থকেআণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করবার বিদ্যা। সাধারণত ন্যানোপ্রযুক্তি এমন সব কাঠামো নিয়ে কাজ করে যা অন্তত একটি মাত্রায় ১০০ ন্যানোমিটার থেকে ছোট। ন্যানোপ্রযুক্তি বহুমাত্রিক, এর সীমানা প্রচলিত সেমিকন্ডাকটর পদার্থবিদ্যা থেকেঅত্যাধুনিক আণবিক স্বয়ং-সংশ্লেষণ প্রযুক্তি পর্যন্ত; আণবিক কাঠামোর নিয়ন্ত্রণ থেকে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন ন্যানোপদার্থের উদ্ভাবন পর্যন্তবিস্ত্রৃত।
ন্যানোপ্রযুক্তি কী?
ন্যানো একটি মাপার একক। ম্যাট্রিক একক এর শুরুটা হয়েছিল১৭৯০ সনে ফ্রান্সে। ফ্রান্স জাতীয় পরিষদ এককগুলিকে সাধারণ করবার জন্য কমিটি গঠন করে এবং তারাই প্রথম ডেসিমাল কিংবা দশ একক এর ম্যাট্রিক পদ্ধতির প্রস্তাব করেন। এবং দৈর্ঘ্যের একক এক মিটার এর সূচনা করেন। তারাপৃথিবীর পরিধির ৪০,০০০,০০০ ভাগের এক ভাগকে এক মিটার বলেন। মিটার শব্দটি গ্রিক শব্দ metron থেকে এসেছে যার অর্থ হল, পরিমাপ। এছাড়া মিটার এর ১০০ ভাগের এক ভাগকে সেন্টিমিটার বলা হয়। ১৭৯৩সনে ফ্রান্সে আইন করে তা প্রচলন করা হয়। ১৯৬০ সনে এই মিটার এর সংজ্ঞা পরিবর্তন করা হয়। ক্রিপটন ৮৬ এর কমলারঙের রেডিয়েশন এর তরঙ্গদৈর্ঘ্যের ১,৬৫০,৭৬৩.৭৩ ভাগের এক ভাগকে মিটারবলা হয়। ১৯৮৩ সনে মিটার এর সংজ্ঞা পুনরায় পরিবর্তিত করা হয়, বর্তমান সংজ্ঞা অণুযায়ী, বায়ুশুন্যে আলোর গতির ২৯৯,৭৯২,৪৫৮ ভাগের এক ভাগকে মিটার বলা হয়। এই মিটার এর ১,০০০,০০০,০০০ (১০০ কোটি) ভাগের এক ভাগকে ন্যানোমিটার বলা হয়। ন্যানো শব্দটি গ্রিক nanos শব্দ থেকে এসেছে যার অভিধানিক অর্থ হল dwarft কিন্তু এটি মাপের একক হিসাবে ব্যবহৃত হচ্ছে। আর এই ন্যানোমিটার স্কেলে যে সমস্ত টেকনোলজি গুলি সর্ম্পকিত সেগুলিকেই বলে ন্যানোপ্রযুক্তি।
মিটার এককটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত। বাড়িঘর আসবাবপত্র সবই আমরা মাপি এই মিটার এককে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত মিলিমটার স্কেলে যন্ত্রপাতির সূক্ষতা মাপা হত। মিলিমিটার এর ছোট কোন কিছু নিয়ে চিন্তা ভাবনার অবকাশ ছিলনা। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পরে, বিজ্ঞান ও প্রযুক্তিতে এক নতুন যুগের সূচনা হল। সেমিকণ্ডাকটর তার পথযাত্রা শুরু করল। আর এর শুরুটা হল, ট্রানজিস্টর আবিষ্কার দিয়ে। তখন মাইক্রোমিটার একক দিয়ে আমাদের চিন্তভাবনা শুরু হল। বলা যায় যাত্রা শুরু হল, মাইক্রোটেকনোলজির।
এর পরে টেকনোলজি এগুতে লাগলো প্রচন্ড গতিতে। নানা জিনিসপত্র, যার মধ্যে টেলিভিশন, রেডিও, ফ্রিজ ইত্যাদি ইত্যাদি। আর তা কিভাবে আরো ছোট করা যায় তা নিয়েই প্রচন্ত যুদ্ধ শুরু হয়ে গেল। কোন কম্পানি কত ছোট আকারের এই সমস্ত ভোগ্য জিনিস আমাদের কাছে পৌঁছাতে পারবে, তার প্রতিযোগীতা শুরু হল। আর এই সমস্ত ব্যাপারটা সম্ভব হল, সেমিকণ্ডাকটর সংক্রান্ত প্রযুক্তির কল্যাণে। প্রথম দিকের রেডিও কিংবা টিভির আকার দেখলে আমাদের এখন হাসি পাবে। এত বড় বড় জিনিস মানুষ ব্যাবহার করত কিভাবে? সেই প্রশ্নটি হয়তো এসে দাড়াবে। কিন্তু এখন বাজারে দেয়ালে ঝুলাবার জন্য ক্যালেন্ডারের মত পাতলা টিভি এসেছে। সামনে হয়তো আরো ছোট আসবে।
Category Archives: প্রযুক্তির খবর
ন্যানোপ্রযুক্তির বিস্তারিত
মহাবিশ্বের সমাপ্তি
মহাবিশ্বের সমাপ্তি সম্পর্কে এখন যে মতবাদ ধারনা করা হচ্ছে তা হলো, মহাবিশ্ব অসীম পর্যন্ত বিস্তৃত হতে থাকবে এবং এর মধ্যকার প্রতিটি নক্ষত্র, ব্লাকহোল, মেটার ইত্যাদি তাদের শক্তি নিঃশিষে করে বিলুপ্ত হতে থাকবে। এবং এক সময় মহাবিশ্ব একটি মৃত অন্ধকার নগরীতে পরিনত হবে। পদার্থ তার অস্তিত্ব হারিয়ে ফেলবে।
মহাবিশ্বে সৃষ্টির শুরুতে ভেঙ্গে পরেছিল চার মূল বলের একটি মহাকর্ষ বল।প্রকৃত পক্ষে সময়ের সাথে সাথে অন্যান্য বলগুলোও ভেঙ্গে পরবে যা হবে মহাবিশ্বের ধ্বংসের কারন।
যেমন ধরাযাক ব্ল্যাক হোলের কথা। ব্ল্যাক হলে প্রতি মুহুর্তে যদিও অসীম ভর টানছে তার চারপাশ থেকে। কিন্তু প্রতি মুহুর্তে ব্ল্যাক হল থেকে বেরিয়ে পড়ছে একটি করে কণিকা, যার হার অনেক কম। কিন্তু একসময় এই একটি কনিকা ছেড়ে বিলুপ্ত হবে ব্ল্যাক হল। সেরকমি মহাবিশ্বের প্রতিটি গ্যালাক্সি ধীরে ধীরে তাদর অস্তিত্ব হারিয়ে ফেলবে। প্রতিটি অনু পরমানু ভেঙ্গে যাবে। প্রতিটি কনিকা ভেঙ্গে বিলুপ্ত হবে শূন্যে আর মহাবিশ্বের পরিসমাপ্তি ঘটবে ।